সোমবার রাত ৮টার দিকে ভাইজোড়া শিশু হাসপাতালের মোড় থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত রাব্বি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর গ্রামের চুন্নু মৃধার ছেলে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, রাব্বি মৃধা গাঁজার চালান নিয়ে রাতে মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ড থেকে ভাইজোড়ার দিকে যাচ্ছিলেন। পথে শিশু হাসপাতাল মোড় এলাকায় পৌঁছালে পুলিশের একটি দল তাকে আটক করে। এ ঘটনায় আটককৃত যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
.png)