ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ১৬ মে ২০২৩
টেকনাফে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ মো. জলিল নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার দুপুরে সাবরাং ইউপির হারিয়াখালী এলাকা থেকে অস্ত্র-গাঁজাসহ তাকে আটক করা হয়। জলিল একই এলাকার মৃত মোক্তার আহমদের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

Advertisement

তিনি জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হারিয়াখালী এলাকায় দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যে ঐ এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার হেফাজতে থাকা ৪০০ গ্রাম গাঁজা, ১টি রামদা, ১টি দা, ১টি ছোট চাপাতি ও ২টি ছুরি উদ্ধার করা হয়। ওই সময় তার অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ও পলাতক আসামিরা পরস্পরের সহায়তায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ও দেশীয় অস্ত্র টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। 

তিনি আরো জানান, উদ্ধারকৃত দেশীয় তৈরি অস্ত্র ও গাঁজাসহ আটক ও পলাতকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!