ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ২ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ১৪ জুন ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ২ জনের যাবজ্জীবন
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অস্ত্র আইনের আরেক ধারায় উভয়কে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি সাজা ভোগের পর পরবর্তী সাজা ভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

বুধবার বিকালে জেলা ও দায়রা জজ আদীব আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনার ঈশ্বরদীর হাফিজুর রহমানের ছেলে আলামিন খন্দকার (২৯) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আবুল হোসেনের ছেলে মজিবুর রহমান ধুলু (৪৫)।

সরকারি কৌঁসুলি নাজমুল আজম জানান, ২০১৯ সালের ৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকায় অভিযান চালিয়ে পাথরবাহী ট্রাক থেকে পাঁচটি ওয়ান শুটার গান, ৪০ রাউন্ড গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় ট্রাকসহ আটক করা হয় দুইজনকে। পরে শিবগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়ের হয়। ২০২০ সালের ১৫ জানুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন শিবগঞ্জ থানা এসআই তোফাজ্জল হোসেন। আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বুধবার এ রায় ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!