বুধবার দুপুর ১২টার দিকে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমাদ্দার।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. তরিকুল ইসলাম তারেক সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের আজমত আলীর ছেলে।
.png)
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুস সালাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভিকটিম বৃষ্টি আক্তারের সঙ্গে তরিকুলের ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই তরিকুল তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় বসবাস করতেন। তরিকুল বিয়ের পর থেকেই বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে বৃষ্টিকে নির্যাতন করে আসছিলেন। ২০২০ সালের ৭ মার্চ ভোরে তরিকুল গাছের মোটা ডাল দিয়ে বৃষ্টির মাথায় আঘাত করে হত্যার পর পালিয়ে যান। সেদিন সোয়া ৭টার দিকে বৃষ্টির বাবা লোকমুখে জানতে পারেন মেয়ের লাশ বাসার দক্ষিণ পাশের ফাঁকা জায়গায় পড়ে আছে। তিনি ওই ঘটনায় বাদী হয়ে সিংগাইর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তিনি আরো বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিষয়টি প্রমাণিত হলে তরিকুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম শহীদ।