ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ১৩ জুন ২০২৩
মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম আদালত- ফাইল ফটো

চট্টগ্রামে মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- তাইজুল ইসলাম তাজুল ও মো. রাকিব।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুই পরিবহন কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১২ মার্চ শাহ আমানত সেতু সংলগ্ন কর্ণফুলী থানার টোল প্লাজার সামনে কক্সবাজার থেকে আসা একটি পিকআপ তল্লাশি করে পাঁচ হাজার ইয়াবাসহ চালক তাজুল ও সহকারী রাকিবকে আটক করে নগর ডিবি পুলিশ। ঐ ঘটনায় তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করেন ডিবির এসআই মিজানুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!