ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে পুলিশি অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ধরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ১৩ জুন ২০২৩
সিরাজগঞ্জে পুলিশি অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের উত্তর আলোকিদয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।

আটকরা হলেন, উত্তর আলোকদিয়ার গ্রামের নুরুল ইসলামের ছেলে মিলন শেখ (৩০), হর গোপাল গ্রামের কফিল উদ্দিনের ছেলে লিটন শেখ (৩২) ও বাগবাটি গ্রামের মৃত গেদা হালদারের ছেলে শ্রী সুভাল হালদার (৪০)।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. হুমায়ুন কবির।

Advertisement

তিনি বলেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের উত্তর আলোদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসায়ীরা তাদের নিজ বাড়িতে মাদক রেখে বিভিন্ন কৌশলে সিরাজগঞ্জসহ পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!