সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লতিবান ইউপির গঙ্গারাম এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বালা ত্রিপুরা একই এলাকার রিপন ত্রিপুরার স্ত্রী।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা জানান, বজ্রপাতে ঐ নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাসপাতালে আনার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
.png)