ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিকট শব্দে বজ্রপাত, ঘটনাস্থলেই নিথর জুয়েল 

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ৯ জুন ২০২৩
বিকট শব্দে বজ্রপাত, ঘটনাস্থলেই নিথর জুয়েল 
ফাইল ফটো

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় লাকড়ি কুড়াতে গিয়ে বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন জুয়েল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী।

শুক্রবার সকালে উপজেলার জয়মনিরহাট আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দেলোয়ার হোসেন জুয়েল ওই এলাকার এলাকার জাবেদ আলী মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। ওই সময় জুয়েল ও তার স্ত্রী লাকড়ি কুড়াতে যান। একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান জুয়েল। এ সময় আহত হন তার স্ত্রী।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!