শুক্রবার পাঁচগাঁও ইউনিয়নের আলহাজ্ব ওয়াহিদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে বালুর মাঠে এ ঘটনা ঘটে। মৃত ১১ বছরের অপূর্ব মণ্ডল ওই এলাকার উত্তম মণ্ডলের ছেলে।
পাঁচগাঁও ইউপির চেয়ারম্যান সুমন হাওলাদার জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে বালুর মাঠে ফুটবল খেলছিল অপূর্ব। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায় বজ্রপাতে অপূর্বের শরীর ঝলসে যায়। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
টঙ্গীবাড়ি থানার ওসি মো. রাজিব খান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।