ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রথমবারেই ইভিএমে ভোট দিয়ে খুশি নতুন ভোটাররা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ১২ জুন ২০২৩
প্রথমবারেই ইভিএমে ভোট দিয়ে খুশি নতুন ভোটাররা
ছবি: সংগৃহীত

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে প্রথমবারেই ইভিএমে ভোট দিয়ে খুশি নতুন ভোটাররা।

মহানগরের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কাদের এবারই নতুন ভোটার হলেন। আর প্রথমবারের মতো সোমবার বেলা ১১টার দিকে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের খুলনা কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। 

এবারের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ৪২ হাজার ৪৩৫ জন নতুন ভোটার হয়েছেন। 

Advertisement

নতুন ভোটার মো. কাদের বলেন, এবারই প্রথম ইভিএমে ভোট দিলাম। খুব সহজেই ভোট দিতে পেরেছি। আগে বাড়ির মুরব্বিরা ভোট দিত আমরা শুধু দেখতাম। এবার নিজে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। 

আরেক নতুন ভোটার বলেন, ইভিএমে যে এতো সহজে ভোট দেওয়া যায় তা আগে জানতাম না। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ভালো লাগছে। 

জানা গেছে, এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন।  

নগরীর ৩১টি ওয়ার্ডের ২৮৯টি কেন্দ্রে ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলে। ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!