ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাক্তারি না পড়েই চর্ম-যৌন রোগের চিকিৎসা দিচ্ছিলেন তিনি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ১১ জুন ২০২৩
ডাক্তারি না পড়েই চর্ম-যৌন রোগের চিকিৎসা দিচ্ছিলেন তিনি
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ শহরে এক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে এক বছর সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা করা হয়।

রোববার দুপুর ১টায় চাষাড়াস্থ গ্রীণ লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালান গোয়েন্দা সংস্থা এনএসআই কর্মকর্তারা। 

এ সময় ডায়াগনস্টিক সেন্টারের ৬নং কক্ষে চর্ম ও যৌনবিষয়ক ডাক্তার মো. সাইদুল ইসলামকে চিকিৎসা দেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়। এতে ডাক্তার হওয়ার বিভিন্ন কাগজপত্র দেখতে চাইলে তিনি প্রাকটিস করার কথা স্বীকার করেন।

Advertisement

পরে দুপুর ২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খানমের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ভুয়া এমবিবিএস প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ডাক্তার ও নার্সদের বায়োডাটা সংরক্ষণ না করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!