ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় সন্ধান মিলল নকল চিপস কারখানার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ১১ জুন ২০২৩
বগুড়ায় সন্ধান মিলল নকল চিপস কারখানার
ছবি: ডেইলি বাংলাদেশ

এক যুগেরও বেশি সময় ধরে অনুমোদনহীন এক প্রতিষ্ঠান নকল চিপস উৎপাদন করে বাজারে সরবরাহ করে আসছে। সেই চিপস খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন বিভিন্ন বয়সের মানুষ। গোপন সংবাদে বিষয়টি জানতে পারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে সন্ধান মেলে সেই কারখানার। অবশেষে জরিমানা গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। একইসঙ্গে ধ্বংস করা হয় প্রায় পাঁচ হাজার প্যাকেট নকল চিপস।

রোববার দুপুরে বগুড়া পৌরসভার বেজোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটির নাম ওমর ফারুখ চিপস কারখানা। তারা অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ডিংডং নামে চিপস উৎপাদন করে আসছিল। অথচ চিপসের মোড়কে কারখানার ঠিকানা টাঙ্গাইলের মধুপুর লেখা। একইসঙ্গে চিপসের প্যাকেটে উৎপাদনের তারিখ ২০১৬ লেখা রয়েছে। এছাড়া শিশুদের প্রলুব্ধ করার জন্য চিপসের সঙ্গে খেলনা দেওয়া হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ হওয়ায় নিষিদ্ধ।

Advertisement

এসব অপরাধে ঐ প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এসব তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!