শনিবার বিকেলে উপজেলার মঠখোলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খন্দকার আল আশরাফ মামুনের বাড়ি পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন। তিনি বলেন, ঢাকার একটি প্রতারণা মামলায় যুবদল নেতা মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরো ১৪টি মামলা রয়েছে। রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
.png)