গ্রেফতার মেহেদী হাসান সোহাগ মাদারীপুর জেলার বাসস্ট্যান্ড নতুন বাজার এলাকার আতাউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা হানারচর ইউনিয়নের হরিনা ফেরিঘাট এলাকায় এসআই মোস্তফা, এএসআই সঞ্চয় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানে মেহেদী হাসান সোহাগকে চার হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
.png)
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।