শুক্রবার বিকেলে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার বিকেলে ঢাকার খিলক্ষেত থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলফাজের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, গত ৬ জুন সাড়ে চার বছরের শিশুকন্যাকে বসতঘরে রেখে তার মাসহ পরিবারের লোকজন কাজের জন্য বাইরে যান। এ সময় আসামি আলফাজ তাদের বসতঘরে প্রবেশ করে ভুক্তভোগীকে টাকা এবং চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেন। একপর্যায়ে জোর পূর্বক ধর্ষণচেষ্টা করেন। ভুক্তভোগী কান্নাকাটি শুরু করলে আসামি তাকে ভয়ভীতি দেখিয়ে দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী তার মায়ের কাছে বিস্তারিত ঘটনা বলে।
.png)
এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাতক্ষীরার কলারোয়া থানায় আসামির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি দল আসামিকে গ্রেফতারের লক্ষ্যে তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আলফাজ হোসেনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।