ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝোপের ভেতরে মিলল এক হাজার বিয়ার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ৯ জুন ২০২৩
ঝোপের ভেতরে মিলল এক হাজার বিয়ার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে এক হাজার ১৮২ ক্যান বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে এসব বিয়ার উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, অভিযান চলাকালে নাফ নদীর হোচকার খাল সংলগ্ন প্যারাবনের মধ্যে কয়েকজন ব্যক্তির আনাগোনা দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নদী থেকে তাদের থামার সংকেত দেন। তারা কোস্টগার্ডের উপস্থিতি টের পেরে লোকালয়ে পালিয়ে যান।

Advertisement

এরপর কোস্টগার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০টি বস্তা হতে সর্বমোট এক হাজার ১৮২ ক্যান বিয়ার উদ্ধার করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে উদ্ধারকৃত ক্যানগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে বলে জানায় কোস্টগার্ড।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!