অভিযুক্ত মিজানুর রহমান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের চরপাড়া এলাকার আবদুল জব্বারের ছেলে। ভুক্তভোগী একই ইউনিয়নের সুলতান সিকদার পাড়া এলাকার আব্দুল মান্নানের মেয়ে।
জানা যায়, ছয় মাস আগে পারিবারিকভাবে মিজানুর রহমানের সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগীর। তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
.png)
ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন শুরু করেন স্বামী মিজানুর রহমান। যৌতুক না পেয়ে সবশেষ গত ২৩ মে মিজানুর রহমানসহ কয়েকজন মিলে তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে বাবার বাড়ি পাঠিয়ে দেন।
ভুক্তভোগীর বাবা আবদুল মন্নান বলেন, নির্যাতনের ঘটনায় গত ৩১ মে আদালতে মামলা করে মেয়ে। এরপর থেকে মামলা তুলে নিতে আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন আসামিরা। মামলা না তোলায় মঙ্গলবার তারা বাড়িতে হামলা চালিয়ে আমাদের কয়েকজনকে আহত করেন। এ ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।