ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লঞ্চে স্কুলব্যাগে মিলল ৬ কেজি গাঁজা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ৯ জুন ২০২৩
লঞ্চে স্কুলব্যাগে মিলল ৬ কেজি গাঁজা
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি পুবালি-২ থেকে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর কোস্টগার্ড।

শুক্রবার দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত ব্যক্তি মো. ফাহাদ (১৯) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মুরাপাড়া গ্রামের বাসিন্দা। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুর থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি পুবালি-২ তল্লাশি করে একটি বড় স্কুলব্যাগের ভেতরে রাখা ৩টি প্যাকেট থেকে ৬ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত গাঁজাসহ আটককৃত মাদক ব্যাবসায়ীকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাঁজা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!