বৃহস্পতিবার বিকেলে ঐ উপজেলার চরচারতলা গ্রামের সার কারখানা আবাসিক কলোনির পেছনে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় মিয়া চরচারতলা গ্রামের নাসির মিয়ার ছেলে। আহত উজ্জ্বল মিয়া একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
.png)
জানা যায়, হৃদয় ও উজ্জ্বল চর চারতলার জসিম উদ্দিনের খামারে কাজ করতেন। বিকেলে মহিষ নিয়ে চরচারতলা সার কারখানা আবাসিক কলোনির পেছনের জমিতে খাস খাওয়াতে যান তারা। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে একটি গাছের নিচে আশ্রয় নিতে গেলে বজ্রপাতে হৃদয় ও উজ্জ্বল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। উজ্জল হাসপাতালে চিকিৎসাধীন।
আশুগঞ্জ ইউএনও শ্যামল চন্দ্র বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বজ্রপাতে নিহত হৃদয় মিয়ার পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।