ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নামাজ শেষে মোনাজাত ধরতেই নামলো বৃষ্টি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ৮ জুন ২০২৩
নামাজ শেষে মোনাজাত ধরতেই নামলো বৃষ্টি
ফাইল ফটো

লক্ষ্মীপুরের কমলনগরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে সবাই যখন মোনাজাত ধরতেই নামলো রহমতের বৃষ্টি। 

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার চরলরেন্স বাজারের তাহেরিয়া ঈদগাহ ময়দানে উপজেলা ইমাম সমিতির উদ্যোগে এ নামাজের আয়োজন করা হয়। নামাজে ইমামতি করেন হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন ফারুকি। 

নামাজ আদায় করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন ও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পীসহ শত শত মুসল্লি। নামাজে অংশ নেয় স্থানীয় মাদরাসার একঝাঁক শিশু শিক্ষার্থী।

Advertisement

নামাজের ইমাম জায়েদ হোসেন ফারুকি বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছি। আল্লাহ আমাদের জন্য রহমতের বৃষ্টি দিয়েছেন। তিনি দয়ালু ও সর্বশক্তিমান। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!