ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে বৃষ্টির আশায় বিশেষ নামাজ 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৯, ৭ জুন ২০২৩
দিনাজপুরে বৃষ্টির আশায় বিশেষ নামাজ 
ছবি: সংগৃহীত

দিনাজপুর শহরের ৩ নম্বর উপশহর মিতালী সংঘ মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করেছেন হাজারো মুসল্লি।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদরের ৩ নম্বর উপশহর এলাকার মিতালী সংঘ মাঠে এ বিশেষ নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন ইমাম ওলিউল্লাহ সিরাজি।

দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টায় ২৮ দশমিক ৬ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!