বুধবার বেলা ১১টার দিকে স্থানীয়দের উদ্যোগে নওগাঁ শহরের কাঁঠালতলী এলাকায় মার্কাজ মসজিদের পাশের মাঠে বিশেষ এ নামাজে অংশ নেন মুসল্লিরা। নামাজে ইমামতি করে শহরের দপ্তরি পাড়া কওমি মাদরাসার শিক্ষক মুফতি মিজানুর রহমান।
মুসল্লিরা জানান, সারাদেশের ন্যায় নওগাঁয় বইছে তীব্র তাপপ্রবাহ। এতে জনজীবনসহ প্রাণিকুল অতিষ্ট হয়ে উঠেছে। গরমে খেটে খাওয়া শ্রমিক ও দিনমজুররা চরম বেকায়দায় পড়েছেন। প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে ও বৃষ্টি কামনায় দুই রাকাত ইসতিসকার নামাজ (বৃষ্টির নামাজ) আদায় করা হয়েছে। নামাজ শেষে বৃষ্টি কামনায় বিশেষ দোয়া করা হয়।
.png)