বৃহস্পতিবার দুপুরে রুবেলকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাত ৮টার দিকে উপজেলার বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
.png)
এর আগে ২০১৭ সালের ১২ জুলাই আসামি রুবেলকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে তিনি ঐ মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে অজ্ঞাত স্থানে গা ঢাকা দেন। বিচারক দীর্ঘ শুনানি শেষে আসামিকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। বুধবার র্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে।