ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাইস মিলের বয়লার বিস্ফোরণে বাবা নিহত, দুই শিশু আহত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ৬ জুন ২০২৩
রাইস মিলের বয়লার বিস্ফোরণে বাবা নিহত, দুই শিশু আহত
স্বজনদের আহাজারি -ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগ‌ঞ্জে রাইস মি‌লের বয়লার বিস্ফোরণে নুর ইসলাম মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার দুই শিশু সন্তান।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার হরিদাসপুর ফেরিঘাটের মনোরমা রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

নুর ইসলাম মোল্লা সদর উপজেলার হরিদাসপুর পূর্ব পাড়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। তার স্ত্রী নিপা বেগম (২৫)  ঐ রাইস মিলের শ্রমিক। আহত তার দুই শিশু হলো- রোমানা (১১) ও মোস্তাকিম (৫)।

Advertisement

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, রাইস মিলের বয়লারের পাশের একটি রুমে নুর ইসলাম, তার স্ত্রী ও দুই সন্তান ঘু‌মি‌য়ে ছি‌ল। ভোরে হঠাৎ রাইস মিলের বয়লার বিস্ফোরণ হলে ঘরের দেয়াল ভেঙে নুর ইসলাম ও সন্তানদের শরীরের ওপর পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে।

ওসি আরো জানান, আহত ঐ দুই শিশুকে গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নুর ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!