মঙ্গলবার দুপুরে দুর্গাপুর পৌরশহরের উৎরাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আরজ আলী উপজেলার পলাশকান্দি গ্রামের রজব আলীর ছেলে। আরজ আলী পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।
জানা যায়, পৌরশহরের উৎরাইল এলাকার রমজান মিয়ার বাড়ি নির্মাণের কাজ চলছে। কয়েকদিন আগে ঐ বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ শেষ হয়। দুপুরে সাটারিংয়ের কাঠ খুলতে ট্যাংকে নামেন নির্মাণ শ্রমিক আরজ আলী ও তার এক হেলপার। এ সময় সেখানকার গ্যাস ও তীব্র গরমে জ্ঞান হারিয়ে ফেলেন আরজ আলী। পরে স্থানীয়রা আরজ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।