ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ৫ জুন ২০২৩
চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চাঁদপুর সদর মডেল থানা- ফাইল ফটো

চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে জামাল খান (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঐ রোডের একটি বাড়িতে জয়তুন গাছের ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। মৃত জামাল খান চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী গ্রামের খান বাড়ির হাফিজ খানের ছেলে। জামাল খান পেশায় গাছকাটা শ্রমিক ছিলেন।

গাছকাটা আরেক শ্রমিক আল আমিন বলেন, আমরা তিনজন সকালে ঐ বাড়িতে গাছ কাটতে আসি। এ সময় জামাল খান গাছের ডাল কাটতে উঠে হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হন। পরে জামালকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

Advertisement

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশান্ত কুমার বিশ্বাস জানান, ঐ ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। চিকিৎসা দেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!