ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোয়ালমারীতে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ৫ জুন ২০২৩
বোয়ালমারীতে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
স্বজনদের আহাজারি -ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে পূর্ব শত্রুতার জেরে মেহেদি মৃধা (২৩) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার (৪ জুন) রাত পৌনে দশটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মেহেদি মৃধা পৌর সদরের কামারগ্রাম মৃধা বাড়ি এলাকার সালাম মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার দিকে বাড়ির পাশে সুমনের দোকানের কথা বলে বাড়ি থেকে বের হন মেহেদি। পরে রাত পৌনে দশটার দিকে রায়পুর এলাকায় হেলাল মিয়ার মুরগি ফার্মের পাশে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর শেখ আজিজুল হক বলেন, কয়েকদিন আগে ঐ এলাকায় ঘরজামাই থাকা সাইদের সঙ্গে একটি গন্ডগোল হয়। সেই গন্ডগোলের সূত্র ধরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ সাইদকে আটক করেছে বলে জানতে পেরেছি।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!