রোববার বেলা ১১টার দিকে গারোবাজার-কাকরাইদ সড়কের হাজীবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার টেঁপি কুশারিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে সাব্বির ও একই গ্রামের রমজান আলীর ছেলে হাবিব।
জানা গেছে, মধুপুর রাবার দেখে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন তিন বন্ধু হাবিব, সাদিক ও সাব্বির। এ সময় গারোবাজার-কাকরাইদ সড়কের হাজীবাড়ী মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান হাবিব ও সাব্বির। এ সময় গুরুতর আহত হন সাদিক। তাকে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.png)
আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজহারুল ইসলাম জানান,মরদেহ দুটি আলোকদিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।