ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে অটোচালক হত্যা, প্রধান পরিকল্পনাকারী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ১ জুন ২০২৩
ঝিনাইদহে অটোচালক হত্যা, প্রধান পরিকল্পনাকারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহ সদরে অটোরিকশা চালক শাখাওয়াত হোসেন হত্যা মামলায় প্রধান পরিকল্পনাকারী জসিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের পুলিশ সুপার আশিকুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে, বুধবার রাতে ঢাকার সাভার এলাকা শাখাওয়াত হোসেনকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

পুলিশ সুপার আশিকুর রহমান জানান, গত ১৫ মে রাতে ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের মাঠে অটোরিকশা ছিনতাইকারীরা শাখাওয়াত হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনার পরের দিন নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে মূল পরিকল্পনাকারী জসিমের অবস্থান শনাক্তের মধ্যমে গ্রেফতার করে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে শাখাওয়াতকে হত্যা করা হয়। এতে তিন থেকে পাঁচজন জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!