বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ বন্দরের খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, বুধবার বিকেলে নদীতে পড়ে নিখোঁজ হয় সুমন। মৃত সুমন বন্দর খালপাড় এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বন্দর এলাকায় একটি কোম্পানির প্রজেক্টের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জ নৌ থানার ওসি মনিরুজ্জামান জানান, বন্দর খেয়াঘাট এলাকায় একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন সুমন। তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হসন্তর করা হবে।
.png)