বুধবার রাতে শহরের আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে ফোনে ভিডিও ধারণ করা কিশোর এখনো গ্রেফতার হয়নি।
গ্রেফতার আব্দুল্লাহ শহরের হাফরাস্তা মহল্লার আলীম শেখের ছেলে ও এনএস কলেজের ২য় বর্ষের ছাত্র এবং সিয়াম হোসেন নিচাবাজার মহল্লার নুরুজ্জামান বাবুর ছেলে ও সদ্য এসএসসিতে উত্তীর্ণ হয়েছে।
.png)
নাটোর থানার ওসি নাসিম আহমেদ জানান, বুধবার সন্ধ্যার শহরের মীরপাড়া এলাকার ৯ম শ্রেণির এক ছাত্রী আলাইপুর ফৌজদারি পাড়া দিয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে ফৌজদারীপাড়া পুকুর পাড়ে কয়েকজন কিশোর বয়সী ছেলে তার পথরোধ করে। এ সময় মেয়েটি পালানোর চেষ্টা করলে তারা মেয়েটির সঙ্গে ধস্তা-ধস্তি করাসহ মেয়েটির ওড়না খুলে নেয়। সেই দৃশ্য ফোনে ধারণ করে রাখে। এ সময় মেয়েটি চিৎকার দিয়ে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়।
তিনি আরো জানান, স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ স্কুলছাত্রীকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান শুরু করে। রাতেই ঘটনার মূল হোতা আব্দুল্লাহ ও সিয়ামকে গ্রেফতার করা হয়।