ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তায় পুত্রসন্তান জন্ম দিলেন ভারসাম্যহীন নারী

খুলনা
প্রকাশিত: ১১:৫৬, ১ জুন ২০২৩
রাস্তায় পুত্রসন্তান জন্ম দিলেন ভারসাম্যহীন নারী
ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছা উপজেলায় রাস্তার পাশে পুত্রসন্তান জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার গড়ইখালী বাজারস্থ অটোস্ট্যান্ডের রাস্তার পাশে সন্তান প্রসব করেন ওই নারী। খবর পেয়ে ওই নবজাতককে দেখতে ভিড় করেন পথচারী ও আশপাশের মানুষ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্তান জন্ম দেওয়ার পর ভারসাম্যহীন নারী ইশারা ইঙ্গিতে বাচ্চার প্রতি টান দেখালেও বুকের দুধ খাওয়াতে করছেন আপত্তি। বিকেলে সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান ঘটনাস্থলে পৌঁছে মা ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Advertisement

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান বলেন, মা-শিশুর ওষুধ ও খাবারসহ সব কিছুই সরবরাহ করা হবে। তবে মা ও শিশু সুস্থ আছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম বলেন, শিশুর ভবিষ্যতের জন্য আলোচনা সাপেক্ষে কোনো পরিবার বা প্রতিষ্ঠানকে দত্তক দেওয়া যেতে পারে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!