ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করতেন তারা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৩, ১ জুন ২০২৩
প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করতেন তারা
গ্রেফতারকৃতরা ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার চুয়াডাঙ্গা পৌর এলাকার জীনতলা মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে  তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বীনতলাপাড়ার নওশাদ আলীর ছেলে নয়ন, নয়নের স্ত্রী বৃষ্টি খাতুন ও বদর খানের ছেলে আসিফ আহম্মেদ প্লাবন

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন। 

তিনি জানান, কিছুদিন আগে জ্বীনতলা মল্লিকপাড়া নয়নের স্ত্রী বৃষ্টি খাতুনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন তারাপুর গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে মতিউর রহমানের ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে মতিউর রহমানকে প্রেমের ফাঁদে ফেলেন বৃষ্টি। 

গত ২৬ মে সন্ধ্যায় প্রতারণার ফাঁদ পেতে মতিউর রহমানকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার একটি বাড়িতে আসতে বলেন বৃষ্টি। মতিউর রহমান সরল বিশ্বাসে তার বাড়িতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে জিম্মি করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। 

একপর্যায়ে প্রতারক চক্রকে ২৮ হাজার টাকা দিয়ে মুক্তি পান তিনি। পরে মতিউর রহমান প্রতারকদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। মামলা রুজুর সঙ্গে সঙ্গে জড়িতদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়। পরে সদর থানার ওসি মাহাব্বুর রহমানের নেতৃত্বে এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে জীনতলা মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!