ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২০, ৩১ মে ২০২৩
চকরিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর 
শিশু মোহাম্মদ মোস্তাকিম। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গা ইউপির ৪ নম্বর ওয়ার্ডস্থ বুড়িপুকুর গ্রামে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে শিশু মোহাম্মদ মোস্তাকিমের। 

বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মোহাম্মদ মোস্তাকিম ঐ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। 

চিরিঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীন বলেন, আনসার ব্যাটালিয়নে চাকরিরত জয়নাল আবেদীনের ঘরভিটে ভরাট করতে উঠান একপাশে খনন করে মাটি নেয়া হয়। সেখানে সৃষ্টি হওয়া ডোবায় জমা পানিতে পড়ে শিশু মোস্তাকিম মারা গেছে। 
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!