ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৯, ৩০ মে ২০২৩
খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার জব্বার আলীর ছেলে হেলাল আলীকে গ্রেফতার করেছে পুলিশ।  

জানা যায়, সোমবার দুপুর ৩ টার দিকে বাড়ির পাশে শিশুটি মুদির দোকানে যাচ্ছিল চিপস কিনতে। পথিমধ্যে হেলালের টেইলার্সের দোকান রয়েছে। হেলাল শিশুকে বিভিন্ন খাবার জিনিস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার দোকানের ভেতরে নিয়ে যায়। এরপর দোকানের শাটার বন্ধ করে ওই শিশুকে ধর্ষণ করে। এরপর দোকান থেকে বের করে দেয়।

কাঁদতে কাঁদতে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। এ সময় শিশুর শারীরিক অবস্থান অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি রামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আছে।

Advertisement

হেলাল এর আগেও এ ধরনের অনেক অঘটন ঘটিয়ে প্রভাব খাটিয়ে পার পেয়েছে বলে অভিযোগ করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিশুর বাবা।

চন্দ্রিমা থানার ওসি রফিকুল হক জানান, শিশুর বাবার অভিযোগের পরপরই হেলালের বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামি নিজের দোষও স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!