মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আল-আমিন (৩৪) উপজেলার সোমপাড়া ইউনিয়নের গোপাইরবাগ গ্রামের আফতাব উদ্দিন পাটোয়ারী বাড়ির কালা মিয়ার ছেলে।
.png)
জানা গেছে, ঘটনার প্রায় চার বছর আগে পারিবারিকভাবে প্রিয়া আক্তারকে (১৯) বিয়ে করেন আল-আমিন। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিকভাবে তাকে নির্যাতন করতেন তিনি। পরবর্তীতে তিনি অন্যত্র বিয়ে করবেন। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ঘটনার তিন মাস আগে বাবার বাড়িতে চলে যান প্রিয়া। এরপর থেকে তার কোনো খোঁজখবর নিতেন না আল-আমিন।
২০১৮ সালের ১৭ জুন ঢাকায় যাওয়ার আগে শপিং করে দেবেন বলে প্রিয়াকে মুঠোফোনে বাড়িতে ডেকে আনেন আল-আমিন। তার কথা বিশ্বাস করে প্রিয়া আসলে আল-আমিন তাকে কৌশলে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে যান এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধারালো ছোরা দিয়ে গলা কেটে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চাটখিল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আল-আমিনকে গ্রেফতার করেন। পরে তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতের ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন আসামি আল-আমিন।
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।