নিহত দুলাল আন্ডারচর ইউপির সাবেক সদস্য ছিলেন। এর আগে, গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার আন্ডারচর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।
নিহতের চাচাতো ভাই মো. হানিফ দুলাল মেম্বারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
.png)
জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্ডারচর ইউপির বর্তমান চেয়াম্যান জসিমের বাড়িতে একটি সালিশ করতে যান দুলাল মেম্বার। সেখানে থেকে সালিশ শেষে তিনি মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে মোটরসাইকেলটি জসিম চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরপর ছোড়া দুই রাউন্ড গুলি দুলালের পিঠের বাম পাশে এবং ডান হাতে বিদ্ধ হয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে দুলালের দুই সহযোগী হাসান ও শহীদ গুরুতর আহত হয়েছেন। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৪দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সুধারাম থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম দুলাল মেম্বারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ হচ্ছে না।