ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ৩০ মে ২০২৩
নড়াইলে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
নড়াইল সদর থানা- ফাইল ফটো

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মধুরগাতী গ্রামে দেলোয়ার গাজী (৬০) নামে এক অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দূরে যশোরের অভয়নগর উপজেলার বুনো গ্রাম থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মধুরগাতী গ্রামের শুকুর গাজীর ছেলে দেলোয়ারের লাশ তার বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আটঘরা-বরইতলা শ্মশানের কাছে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

Advertisement

নিহত দেলোয়ারের ভাই মনিরুল গাজী জানান, সোমবার বিকেলে অটোরিকশা নিয়ে দেলোয়ার বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় অনেক খোঁজ করেও ভাইয়ের সন্ধান পাননি তারা।

নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান জানান, লাশের গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য দেলোয়ার গাজীকে হত্যা করা হয়েছে। ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে হয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!