ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা ছিনতাই করতে চালককে গলা কেটে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ৮ এপ্রিল ২০২৩
অটোরিকশা ছিনতাই করতে চালককে গলা কেটে হত্যা
ফাইল ফটো

টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশা ছিনতাই করতে না পেরে ঈমান আলী নামে এক চালককে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারীরা।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার খাগড়াটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঈমান আলী দড়ি চৈথট্ট গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার গারোবাজার থেকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন ঈমান আলী। এ সময় খাগড়াটা এলাকায় পৌঁছালে রাস্তা অবরোধ করে অটোরিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এতে বাধা দিলে চালকের গলা কেটে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!