পুলিশ জানিয়েছে, ওই নারীর নাম অঞ্জু রানী ব্যাপারী (৪০)। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতনপুর ইউনিয়নের অইচারমাঠ এলাকার হরলাল ব্যাপারীর স্ত্রী।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মাদারীপুরের পরিদর্শক মনজুর হোসেন জানান, আমরা ছায়া তদন্ত করে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। আশা করছি, শিগগিরই এ হত্যাকাণ্ডের আসল রহস্য বের করা হবে।
.png)
ঘটনাস্থল থেকে একটি সিমকার্ডহীন মোবাইল উদ্ধার করা হয়েছে জানিয়ে পরিদর্শক মনজুর হোসেন বলেন, ডিএনএ পরীক্ষার জন্য ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। শিগগিরই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
অঞ্জু রানী গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন জানিয়ে মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া লাশের মাথায় ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওই নারীর স্বজনেরা বরিশাল থেকে বিকেলে থানায় এসেছেন।
তিনি আরও বলেন, আমরা ধারণা করছি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় তদন্ত করে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।