ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল হেলপারের

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ২৯ মে ২০২৩
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল হেলপারের
ফাইল ফটো

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জিহাদ নামে এক হেলপার নিহত হয়েছেন। 

সোমবার ভোরে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের বেলাইচন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ বগুড়া সদর উপজেলার বানদিঘী এলাকার জুয়েল রানার ছেলে।

জানা গেছে, সৈয়দপুর থেকে বালুবোঝাই একটি ট্রাক পার্বতীপুরের দিকে আসছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সৈয়দপুর থেকে আসা ট্রাকের হেলপার জিহাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!