ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করায় ছুরিকাঘাত, নিথর হলেন পলাশ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৬, ২৮ মে ২০২৩
স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করায় ছুরিকাঘাত, নিথর হলেন পলাশ
ফাইল ফটো

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করায় ছুরিকাঘাতে পলাশ বিশ্বাস নামে এক ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার রাত ১০টার দিকে মদনপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পলাশ ওই গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে। 

মহেশপুর থানার এসআই আসাদুর রহমান বলেন, বিভিন্ন সময় পলাশ হোসেনের স্ত্রীকে উত্ত্যক্ত করতেন চাচাতো ভাই সুমন আলী। এ নিয়ে পলাশ ও সুমনের মধ্যে প্রায়ই বাগবিতণ্ডা সৃষ্টি হতো। রাতে সুমনকে তার স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করেন পলাশ। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সুমন পাশে থাকা ছুরি দিয়ে পলাশের বুকের বামপাশে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান পলাশ।

Advertisement

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন সুমন আলী। তাকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!