ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছোট বোনের ভাসুরকে কুপিয়ে জখম, গ্রেফতার ১

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ২৭ মে ২০২৩
ছোট বোনের ভাসুরকে কুপিয়ে জখম, গ্রেফতার ১
ইন্দুরকানী থানা। ফাইল ফটো

পিরোজপুরের ইন্দুরকানীতে ছোট বোনের ভাসুর মিজানুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে উপজেলা পরিষদ সড়কে পারিবারিক কলোহের জেড় ধরে ছোট বোনের ভাসুরকে কুপিয়ে আহত করেছেন ইব্রাহীম খান। গুরুতর মিজানুর রহমানকে মুমূর্ষু আবস্থায় উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইব্রাহীম খানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

মিজানুর রহমানের পরিবার জানায়, ইব্রাহিমের ছোট বোন দেড় বছর আগে মিজানুর রহমানের ছোট ভাই আলী হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করেন। দেড় বছর পর তার মা অসুস্থ হলে ইব্রাহীমের স্বজনরা শুক্রবার তাদের বাড়ীতে নিয়ে যায়। সন্ধ্যায় বোন কে বাড়ীতে দেখে উত্তেজিত হয়ে উপজেলা পরিষদের সামনের সড়কে বোনের ভাসুর মিজানুর কে দেখে ইব্রাহীম তার সঙ্গে খারাপ ব্যবহার করে। এক পর্যায় ইব্রাহীমের সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে মিজানুর রহমানকে মাথায়, ঘাড়ে ও পেটে কুপিয়ে গুরুতর জখম করে।

এ ঘটনায় অভিযুক্ত ইব্রাহীম খান ইন্দুরকানী সদর ইউপির ইন্দুরকানী গ্রামের আব্দুল কাদের খানের পুত্র। আহত মিজানুর রহমান ইন্দুরকানী সদর ইউপির ইন্দুরকানী গ্রামের বাসিন্দা।

আহতের বড় ভাই মনির হোসেন জানান, ছোট ভাই আলী হোসেন দেড় বছর আগে একা ইব্রাহীমের ছোট বোনকে বিয়ে করে। ইব্রাহীম এ বিয়ে মানতে না পেরে তার বোনকে বাড়িতে দেখে জেদ মিটাবার জন্য  মিজানুরকে কুপিয়ে গুরুতর আহত করেছেন।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, ইব্রাহীম খান ও তার বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় আসামি ইব্রাহীমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!