ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাংসে মিলল পোকা সাদৃশ্য ডিম!

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ২৭ মে ২০২৩
মাংসে মিলল পোকা সাদৃশ্য ডিম!
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

গরুর মাংসে পোকা সাদৃশ্য ডিম থাকা, ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা এবং হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের কারণে ৩ ব্যবসায়ীকে এ  জরিমানা করা হয়। 

শনিবার দুপুরে পৌর শহরের সড়ক বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত  চক্রবর্তী। 

Advertisement

অভিযানে থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গরুর মাংসে পোকা সাদৃশ্য ডিম থাকায় মাংস বিক্রেতা হানিফ মিয়াকে ১০ হাজার টাকা, মহেশপুর ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ হাজার টাকা ও ঢাকা হোটেল স্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের কারণে ১০ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা  জরিমানা করা হয়। 

মাংস ক্রেতা মনির হোসেন জানান, শনিবার সড়ক বাজারের হানিফ মিয়ার দোকান থেকে মাংস ক্রয় করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে বাজারের ব্যাগ থেকে মাংস খুলে দেখতে পান মাংসের মধ্যে পোকা দেখা যায়।

তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তীকে অবহিত করেন। 

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন সড়ক বাজার এলাকায় গরুর মাংস ব্যবসায়ীর কাছ থেকে এক ক্রেতা মাংস ক্রয় করে বাড়িতে নিয়ে দেখতে পান মাংসের মধ্যে ছোট ছোট পোকার সাদৃশ্য রয়েছে। বিষয়টি আমাদেরকে অবহিত করে। এক পর্যায়ে জানা গেল, এটা আসলে মাছির ডিম। পরে ওই মাংস ব্যবসায়ীর দোকানে গিয়ে দেখা যায়  প্রচুর পরিমাণে মাছি মাংসের ওপর বসে আছে। তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য বিক্রি, দোকানে ময়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!