মৃত মো. আবদুল্লাহ পার্শ্ববর্তী টাঙ্গাব ইউনিয়নে পাঁচাহার গ্রামের আরিফ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ওসি রাজা আহাম্মদ জানান, আরিফ মিয়ার স্ত্রী তার দুই সন্তান আবদুল্লাহ ও এক বছর বয়সী আফিয়াকে নিয়ে বিরই গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে বসে তারা খেলাধুলা করছিল। এ সময় দুজনই পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে আবদুল্লাহকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং আফিয়াকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
.png)
ওসি আরো জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।