ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুয়া ব্যাংকার পরিচয়ে বিয়েতে অন্তঃসত্ত্বা নারী, যুবক গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪১, ২৬ মে ২০২৩
ভুয়া ব্যাংকার পরিচয়ে বিয়েতে অন্তঃসত্ত্বা নারী, যুবক গ্রেফতার
ফাইল ছবি

চট্টগ্রামের খুলশীতে এনআইডি জালিয়াতি করে ভুয়া পরিচয়ে বিয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বাবর হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, বৃহস্পতিবার সকালে আসামি বাবর হোসেন ও তার তিন সহযোগীসহ অজ্ঞাত দুই-তিনজনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে সম্মতি নিয়ে ধর্ষণসহ এনআইডি জালিয়াতির অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী। ওই মামলায় বাবরকে গ্রেফতার দেখানো হয়েছে।

অন্যরা এনআইডি জালিয়াতি করে বিয়ে রেজিস্ট্রির ঘটনায় বাবরের পক্ষে উকিল ও সাক্ষী ছিলেন। বর্তমানে ভুক্তভোগী নারী সাত মাসের অন্তঃসত্ত্বা। শারীরিক পরীক্ষার জন্য তাকে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

Advertisement

মামলায় অভিযোগ করা হয়, ভুক্তভোগী নারী চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। ২০২২ সালের আগস্ট মাসে মোবাইলে পরিচয়ের সূত্র ধরে আসামি বাবরের সঙ্গে বাদীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তখন আসামি বাবর নিজেকে একটি ব্যাংকের লিগ্যাল অফিসার বলে পরিচয় দেন। এরপর একই বছরের ৮ অক্টোবর তাদের বিয়ে হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!