ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেলাপোকা মারার ওষুধ খেয়ে প্রাণ দিলেন চবি ছাত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৩, ২৬ মে ২০২৩
তেলাপোকা মারার ওষুধ খেয়ে প্রাণ দিলেন চবি ছাত্রী
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের সুমি ত্রিপুরা নামে এক ছাত্রী তেলাপোকা মারার ওষুধ সেবন করে আত্মহত্যা করছেন।

বৃহস্পতিবার বিকেলে তেলাপোকা মারার ওষুধ সেবন করেন তিনি। মৃত সুমি ত্রিপুরা নামের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সুমি পরিবারসহ বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে শাহী কলোনির একটি ভবনে বসবাস করতেন। বিকেলে পারিবারিক সমস্যার জের ধরে তিনি তেলাপোকা মারার ওষুধ সেবন করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কারণে সুমি আত্মহত্যা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!