ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাচ্চার খাবার কিনতে গিয়ে নিখোঁজ মা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ২৫ মে ২০২৩
বাচ্চার খাবার কিনতে গিয়ে নিখোঁজ মা
নিখোঁজ লিজা আক্তার -ফাইল ছবি

ঝালকাঠির রাজাপুরে বাচ্চার খাবার কিনতে গিয়ে লিজা আক্তার নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। ২২ মে সকালে উপজেলার পিংড়ি এলাকায় বাবা বাদল হাওলাদারের বাড়ি থেকে রাজাপুরে যাওয়ার সময় নিখোঁজ হয় ঐ তরুণী।

নিখোঁজের ঘটনায় লিজার বাবা বাদল হাওলাদার বৃহস্পতিবার (২৫ মে) রাজাপুর থানায় একটি জিডি করেছেন।

লিজার বাবা বাদল হাওলাদার বলেন, আমার মেয়ে লিজা আক্তারের বয়স ২৩ বছর। সে সোমবার (২২ মে) সকাল ৯টার দিকে আমার বাড়ি থেকে তার বাচ্চার দুধ কেনার জন্য রাজাপুর বাজারে রওনা হয়। পরবর্তীতে আমার মেয়ে বাড়িতে আর ফেরত আসেনি এবং তার ফোনও বন্ধ পাই। আমার ধারণা, কেউ আমার মেয়েকে অপহরণ করেছে।

Advertisement

রাজাপুর থানার এসআই হেলাল বলেন, লিজা নামে এক তরুণী নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেছেন তার বাবা বাদল হাওলাদার। এ ঘটনায় পুলিশ তৎপরতা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!