খুলনায় ১২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ১২ কাউন্সিলর প্রার্থী।
বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।
তিনি বলেন, এবারের নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ জনসহ মোট ১৮৯ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ আবদুল হাই, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. হারুন-অর-রশিদ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ লুৎফর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ তারেক, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন আহম্মেদ, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রশিদ শেখ, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সমীর কুমার দত্ত, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাহেরা খাতুন, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আক্তারুজ্জামান ও মুক্তা বেগম, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোছা. নাজমুন্নাহার ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হোসনে আরা।
এবারের কেসিসি নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার। ভোটকেন্দ্র ২৮৯টি এবং ভোট কক্ষ থাকবে এক হাজার ৭৩২টি। ২৬ মে প্রতীক বরাদ্দ করা হবে এবং ১২ জুন ভোটগ্রহণ হবে।