ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

উখিয়ায় ১৬ সোনার বারসহ পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ২৫ মে ২০২৩
উখিয়ায় ১৬ সোনার বারসহ পাচারকারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার ইনানী রেজুখাল চেক পোস্টে সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকালে ইনানী রেজুখাল চেক পোস্টে নিয়মিত তল্লাশি চালিয়ে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়।

আটক যুবক রায়হান বিন ফারুকী উখিয়ার কুতুপালং পূর্ব পাড়ার ওমর ফারুকের ছেলে। 

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার ইনানি রেজুখাল চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোটবাজার থেকে কক্সবাজারগামী সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে গাড়ির সিটের নিচে কৌশলে লুকায়িত অবস্থায় ২ দশমিক ৬৫৬ কেজি ওজনের ১৬ টি সোনার বার উদ্ধার করা হয়। 

এ সময় পাচারকারী কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিয়মিত কর/ভ্যাট ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে সোনার বার আনেন বলে স্বীকার করেন। পরে আটককৃত আসামিকে মোটরসাইকেলসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। উদ্ধারকৃত সোনার বার ট্রেজারি অফিসে জমা দেয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!